ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

Nadigram
February 5, 2024 4:57 pm
Link Copied!

তাজুল ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বাজার স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোড়ক বিহীন মেয়াদ উত্তীর্ণ প্রসাধানী (কসমেটিকস) বিক্রি সহ বিভিন্ন অপরাধের দায়ে ৩ প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়েছে।

সোমবার(৫ই ফেব্রুয়ারি) সকাল ১১ থেকে শুরু করে দুপুর প্রায় সাড়ে তিনটা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন।ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া সহকারি পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী

উপজেলার শেরপুর শের- শাহ নিউ মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অপরাধের দায়ে তিন জনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুমন জিহাদী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মো: রেজাউল রেজা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদি জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী অফিসার এবং জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের দিক নির্দেশনায় বাজার স্থিতিশীল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অভিযান চালানো করছি। আজ মোড়ক বিহীন নিষিদ্ধ মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করে তা আদায় করা হয়। দোকান মালিকারা আগামী ১০ দিনের মধ্যে মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ মোড়ক বিহীন পন্য সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।তিনি আরো জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।