ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

০১টি চোরাই মোটরসাইকেল সহ ০১জন আসামি গ্রেপ্তার

Nadigram
February 5, 2024 8:31 pm
Link Copied!

মোঃ শাকিল আহমেদ ( সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):

সিরাজগঞ্জের চৌহালীতে
সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১জন আসামি গ্রেপ্তার
০১টি হারানো মোটরসাইকেল চৌহালি থানা পুলিশের সহযোগিতায় উদ্ধারপূর্বক মালিককে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগন্জের পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল বি পিএম (বার )পিপিএম( বার )স্যারের নির্দেশনায় চৌহালী থানা এলাকাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে চৌহালী থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল কুমার দত্ত পিপিএম এর পরিকল্পনা ও নেতৃত্বে চৌহালী থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ৪/২/২০২৪ তারিখ ঘোরজান ইউনিয়ন এলাকা হতে আসামী মোঃ নাজমুল হোসেন মেকার বয়স (৩৫ )বছর পিতা মোঃ নওজেশ শেখ শশুর মোহাম্মদ গফুর শেখ গ্রাম ফুল হারা থানা চৌহালী জেলা সিরাজগঞ্জকে ০১টি চোরাই বাজাজ ১০০ সিসির সিটি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়।

অপর ঘটনায় CR ওয়ারেন্ট মূলে আসামি আবু সামা (৪৫ )পিতা মকবুল মোল্লা গ্রাম চরনাকালিয়া থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ কে গ্রেফতার করা হয়।

গত ৩০/০১/২০২৪ তারিখ মোঃ বাবুল মিয়া(৩০) পিতা মোঃ আবুল হোসেন গ্রাম চর সলিমাবাদ থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ এর ০১ টি platina 135 CC মটর সাইকেল নাগরপুর থানা এলাকা থেকে হারিয়ে যায়। উক্ত মোটরসাইকেলটি চৌহালী থানা পুলিশের সহায়তায় ০৩-০২-২০২৪ তারিখ উদ্ধার করে মোটরসাইকেলটির মালিক মোঃ বাবুল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।