ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সাংবাদিক কারাগারে

Nadigram
February 5, 2024 8:41 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর;
খন্দকার মিলন আল মামুন নামে এক সাংবাদিকসহ দুই জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (৪ ফেব্রæয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক খন্দকার মিলন আল মামুন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহকারি বার্তা সম্পাদক। অপর আসামি নূর আলম ওরফে দেবড়া। এদিকে আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ  করেন আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলম ওরফে দেবড়া। এতে রফিকুল ইসলাম সুনাম ক্ষুন্নের অভিযোগে বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২), ২৫(২), ২৯(১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলম ওরফে দেবড়া রোববার রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠাবার আদেশ দেন। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, এ বিষয়ে আমরা উচ্চ আদালতে যাবো। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে জেল হাজতে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।