ঢাকাThursday , 8 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার: গ্রেফতার-০১

Nadigram
February 8, 2024 9:27 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুরের নারচী এলাকা হতে নবম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মোঃ রায়হান আলী (৪০) কে গ্রেফতারসহ ওই অপহৃত ছাত্রীকে উদ্ধার করে র‍্যাব।

বুধবার(৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় র‍্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মোঃ রায়হান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রায়হান আলী বগুড়া জেলার শাজাহানপুর থানার নাড়িয়া এলাকার মোঃ চাঁন মিয়া ওরফে চাদের ছেলে। বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার সময় শাজাহানপুর উপজেলার বনানী এলাকা অপহরণকারী রায়হানকে গ্রেফতার করে র‍্যাব।
এসময় অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মীর মনির হোসেন জানান, গত ১৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নারচী এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে মোঃ রায়হান আলী (৪০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ফলশ্রুতিতে অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০০.১০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক মোঃ রায়হান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।