ঢাকাSunday , 18 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় বই মেলা ও পুরুস্কার বিতরণ

Nadigram
February 18, 2024 7:37 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী বই মেলা গুনিজন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরীতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজনে গত শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপনি দিনে গুনিজন সম্মাননা ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে দুই দিন ব্যাপী এ বই মেলার শুভ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি প্রকৌশলী এ জেড এম নাফিউল ইসলাম।
মেলায় ১০ থেকে ১২ টি বইয়ের স্টল অংশ গ্রহন করেন। সমাপনি দিনে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা ও নাটোর জেলা সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলুকে সম্মাননা প্রদান সহ সাহিত্য ও সংস্কৃতিতে গুনিজন ব্যক্তিদের সম্মানা পুরুস্কার বিতরণ করা হয়। এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিন। এসময় নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মুশতাকুর রহমান চঞ্চল, হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবীর সাহা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, কবি মাহবুব মান্নান, আবুল হোসেন, কবি জয়নাল আবেদিন সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পুরুস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে ভাষা শহীদদের স্মরণে দেশত্ববোধক ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।