তাজুল ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:বগুড়ার শেরপুরে দুই কক্ষ পরিদর্শককে পরীক্ষা কেন্দ্রের শৃংখলা নষ্টের দায়ে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় উলিপুর ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে তাদের প্রত্যাহার করা হয়। অব্যাহতি প্রাপ্ত দুই শিক্ষক হলেন, বাগড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আবদুল করিম ও মিজানুর রহমান।এবিষয়ে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিব আব্দুল হাই জানান, পরীক্ষা চলাকালীন সময়ে একটি কক্ষে কয়েকজন পরীক্ষার্থী একই সময়ে একই অংক করেছিল। খোঁজ নিয়ে জানা যায় ওই কক্ষে শৃংখলার অবনতি হয়েছে। এসময় পরীক্ষার কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই শিক্ষককে প্রত্যাহার করেন।শেরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) রেজাউল করিম জানান, ওই দুই শিক্ষক পরীক্ষার কেদ্রে শৃংখলা রক্ষা করতে না পারায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

