ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অনুমোানহীন ক্লিনিকে লাখ টাকা জরিমানা

Nadigram
March 1, 2024 7:45 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুৃমতি ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় ভাই ভাই ডায়াগনস্টিক ও ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বগুড়ার সাবগ্রাম চারমাথা মোড়ে অবস্হিত ভাই ভাই ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যলয়। অভিযানের সময় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি না থাকায় ওই ক্লিনিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী। এ অভিযানের সময় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও র‍্যাব-১২ বগুড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া কার্যালয়ের এই কর্মকর্তা জানান,আবাসিক চিকিৎসক,প্রশিক্ষিত জনবল ও ক্লিনিক পরিচালনার অনুমতি না থাকায় ভাই ভাই ডায়াগনস্টিক ও ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ অনুমতির জন্য যেহেতু আবেদন করেছেন সেই কারণে তাদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে,এ সময়ের মধ্যে অনুমতি না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।