ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ব্যতিক্রমী দুইদিন ব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা

Nadigram
March 1, 2024 7:48 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

” হাতে কলমে শিক্ষা পাই,তত্ত্বীয় ব্যবহারিকে ভয় নাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ স্কুল মাঠে দুইদিন ব্যাপী ব্যতিক্রমী পদার্থ বিজ্ঞান মেলা শুরু হয়েছে। যা,স্হানীয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ইজি ইনডেকশন ল্যাব এর পরিচালক মোঃ ফরিদুল এর তত্ত্ববধানে ও ট্যালেন্ট হাষ্ট বিডি’র আয়েজনে দুইদিন ব্যাপী এ পদার্থ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ১৮ টি ষ্টলে পদার্থ বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করছে এলাকার ক্ষুূদে শিক্ষার্থীরা।
প্রকল্পগুলো হলো-নিদিষ্ট দূরত্বে বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয়,তড়িৎ বর্তনী,সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণের মাম নির্ণয়, রোধের সূত্র, ওহামের সূত্রের সত্যতা যাচই,পরিবাহিক আপেক্ষিক রোধ নির্ণয়,শক্তির সত্যতা যাচাই, নিউটনের প্রধম ও তৃতীয় সূত্রের প্রমাণ, ট্রান্সফার্মের কার্যপ্রণালীর ব্যাখ্যা,তড়িৎ চৌম্বক ও এর দিক, আবেশ ক্রিয়া এবংএসি জেনারেটর প্যাসকেল “ল” রেষ্টিফিকেশন,সলিনয়েড,ডিসি মটর, নিউটনের দ্বিতীয় সূত্র, হুকম “ল” ও আর্কিমিডিস “ল”। মেলায় স্হানীয় ৩টি প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করেছে।
প্রতিষ্ঠান তিনটি হলো- দাড়িদহ বলাক বহুমুখী উচ্চ বিদ্যালয়,দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা।
পদার্থ বিজ্ঞান মেলা বিষয়ে ইজি ইনড্যাকশন ল্যাব এর পরিচলক ফরিদুল ইসলাম জানান,আমার ল্যবে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। আমি দীর্ঘদিন থেকে পদার্থ বিজ্ঞানের প্রজেক্ট নিয়ে কাজ করছি। শিক্ষার্থীরা যেন হাতে কলমে বিজ্ঞান শিখতে পারে সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন। আমি নিজের প্রচেষ্টায় এ এলাকার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যৎতে শিক্ষার্থীরা যেন মুখস্থ বিদ্যার সীমাবদ্ধ না থেকে হাতে কলমে বাস্তবে তার প্রয়োগ করতে পারে সেজন্য গত বছর থেকে এই পদার্থ বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।