ঢাকাSaturday , 2 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নাটুয়ারপাড়া গনসংযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা

Nadigram
March 2, 2024 7:45 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই পুরাতন কর্মী, আত্মীয় – স্বজন ও বন্ধুদের খোঁজ খবর নেয়া শুরু করেছেন।

২ মার্চ রোজ শনিবার তিনি গনসংযোগ শুরু করেন, মেঘাই খেয়াঘাট, নাটুয়ার পাড়া খেয়াঘাট,নাটুয়ারপাড়া বাজার, নাটুয়ারপাড়া মগবাজার, নাটুয়ারপাড়া কাঁচা বাজার, নাটুয়ারপাড়া মাছ হাটি,নাটুয়ারপাড়া গরু হাটা,নাটুয়ারপাড়া বিভিন্ন গ্রামে গিয়ে তিনি ভোট চান অবশেষে মেঘাই বাজারে এসে তার গনসংযোগ শেষ হয়।

তিনি যে গুলো বাজারে গনসংযোগ করেছেন আমরা তার সাথে ছিলাম তাকে যে মানুষ এত ভালোবাসে। তা. বলে শেষ করা যাবে না, মানুষ তাকে ছাড়া অন্য কাউকে ভোট দিবে না সরাসরি বলেছে সাধারণ জনগন।

সবাই মুখে একটা কথা সেলিম রেজা ভাই কে. উপজেলার ভাইস চেয়ারম্যান করবো ইনশাআল্লাহ এবং আমরা তাকে বিপুলসংখ্যক ভোটের মাধ্যমে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ।

গনসংযোগ শেষ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা. আমাদের বলেন আমি যদি উপজেলার ভাইস চেয়ারম্যান হতে পারি তা হলে মানুষ জন যে আমারে এত ভালোবাসে তার দাম আমি অবশ্যই দিবো এবং সবাই কে সমান ভাবে দেখবো। ধনী গরীব আমার কাছে সবাই সমান। আমার কাছে মানুষ জন যখন আসবে যে, কোনো কাজে আমি সাথে সাথে তাদের কাজ করে দিবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।