ঢাকাThursday , 7 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Nadigram
March 7, 2024 11:29 pm
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:
৭ মার্চ ঐতিহাসিক দিবস যথাযথ মর্যাদায় বগুড়ায় পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন ছাড়াও স্কুল পর্যায়ে অসমাপ্ত আত্মজীবনী, কলেজ পর্যায়ে করাগারের রোজনামচা, কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ঐতিহাসিক দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বটতলাস্থ নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। উদ্বোধনের পরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

এরপর জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রুহল আমিন বাবলু।

এদিন বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপিসহ নেতারা।

৭ মার্চ ঐতিহাসিক দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ সাংবাদিক নেতারা।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন। এরপর পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ দিনভর প্রচার করা হয়। শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

জেলার সকল উপজেলায় ঐতিহাসিক দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।