ঢাকাSunday , 17 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

হারাগাছে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর হামলা

Nadigram
March 17, 2024 7:32 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
রংপুরের হারাগাছ পৌরসভা এলাকায় মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে হারাগাছ মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুরিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ১০ জন।মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙে দিয়েছিলো তারা। এঘটনায় আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি।বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি মো. হারেছুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।