ঢাকাSunday , 17 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Nadigram
March 17, 2024 8:08 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ। কোনো কোনো রক্তের দাগ কখনও শুকিয়ে যায় না। বঙ্গবন্ধুর রক্তঋণ বাঙালি জাতির পক্ষে শোধ করা সম্ভব নয়।

গতকাল রোববার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তানসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন ও পৌরসভা।
এরপর পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. ওমর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার ওসি আজমগীর হোসাইন আজম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, শফিউল আলম ছবি প্রমুখ। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।