কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কাজিপুরে সোনামুখী ইউনিয়নে পারুলকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়েস উদ্দিন ছেলে মোঃ আব্দুর রহমান সরকারি রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করেছে তাতে এলাকাবাসীর যাতায়াতের ব্যপক সম্যাসা দেখা দিয়েছে।
পারুলকান্দি হতে চান্দারপাড়ার যাওয়ার একমাএ রাস্তা এটি, এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট বড় গাড়ি নিয়মিত যাতায়াত করে বাড়ি নির্মাণ করার কারুণে সাধারণ লোকজনের থেকে শুরু করে জনসাধারণে ভোগান্তি শুরু হয়ে গিয়েছে।
নাম প্রকাশ করা অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আব্দুল রহমান সে ইচ্ছা করে সরকারি জায়গায় দখল করে নিয়েছে। আমরা বার বার না করার স্বার্থে আমাদের কথা তোয়াক্কা না করে রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করেছে।
আমরা এবিষয়ে সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান আমাদের বলেন আমরা বিষয়টি জানতে পেরেছি যদি সরকারি জায়গায় উপরে বাড়ি নির্মাণ করে তা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

