ঢাকাMonday , 25 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যক্ষ ভোটে চোপিনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এনামুল হক শাহীন

Nadigram
March 25, 2024 7:13 pm
Link Copied!

মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চোপিনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ বা সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি রাবিয়্যান এনামুল হক শাহীন।
আজ সোমবার সকাল ১০টায় চোপিনগর উচ্চ বিদ্যালয় সভাকক্ষে ৯জন ভোটারের উপস্থিতিতে ১০০℅ (শতভাগ) সমর্থন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এনামুল হক শাহীন নির্বাচিত হয়েছে।
ইতিপূর্বে ২০মার্চ অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত হন পাঁচজন অভিভাবক সদস্য।
উল্লেখ্য সরকারি বিধি মোতাবেক তিনি আগামী দুই বছর বিদ্যালয়ের এই দায়িত্বে থাকবেন।
নির্বাচন অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে এনামুল হক শাহীন নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, দাতা সদস্য নূরুল ইসলাম, অভিভাবক সদস্য শাহ আলম নান্নু,মোস্তাফিজ রহমান,মনোয়ার হোসেন,আবু সাইদ আকন্দ, ফাহিমা বেগম,শিক্ষক প্রতিনিধি সুলতান আহম্মেদ, সাইফুল ইসলাম গুলশানারা বেগম এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহেল আক্তার কমিটির সদস্য সচিবের দায়িক্ত পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, চুপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, বিএনপিনেতা রেজাউল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।