ঢাকাMonday , 25 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে লাগাতার কর্মসূচি

Nadigram
March 25, 2024 7:21 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষসহ তিন পদে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে স্থানীয়দের উত্তেজনা বাড়ছেই। ৭২ ঘন্টার আল্টিমেটামের পরও শিক্ষা বিভাগ তদন্ত কমিটি বা শাস্তিমূলক হস্তক্ষেপ গ্রহণ না করায় গতকাল রোববার সংবাদ সম্মেলন করে পাঁচ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ, স্মারকলিপি, কলেজ অধ্যক্ষের অফিস ঘেরাও, কুশপুত্তলিকা দাহ, সড়ক অবরোধসহ মাসব্যাপি কঠোর আন্দোলনে নামছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজ সংশ্লিষ্টরা। এরআগে গত ১১মার্চ বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির দুনীতিগ্রস্ত সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান সবুজ ও বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতা মিয়ার অপসারণসহ শাস্তির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। একমাসের বেশি সময় ধরে দফায় দফায় বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচির পরও জাতীয় বিশ^বিদ্যালয় ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে হস্তক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা।

রোববার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে কলেজ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয়দের পক্ষে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন নন্দীগ্রাম পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এসময় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, স্থানীয় ফজলুর রহমান, দুলাল হোসেন, আজমীর হোসেন, ফারুক হোসেনসহ কলেজ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কলেজের গভর্নিং বডির সভাপতি ও অবৈধ অধ্যক্ষ কোন খুঁটির জোরে টিকে আছেন। লাগাতার কর্মসূচির পরও শিক্ষা বিভাগ রহস্যজনক কারণে হস্তক্ষেপ গ্রহণ করেনি। গভর্নিং বডির সভাপতির ভাই কলেজের শিক্ষক মোকছেদুল মোমিন প্রকাশ্যে বলে বেড়ায় তাদের কথায় নাকি শিক্ষা বিভাগ চলে। অধ্যক্ষসহ তিন পদে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্য করা দুনীতিগ্রস্তদের হাত থেকে উপজেলার ঐতিহ্যবাহী কলেজকে রক্ষা করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, শিবগঞ্জ উপজেলার পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের বহিস্কৃত শিক্ষক মাহবুবুর রশিদ তোতা মিয়াকে মনসুর হোসেন ডিগ্রি কলেজে বিধি বহির্ভূতভাবে অধ্যক্ষ পদে গোপনে নিয়োগ দেওয়া হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ২০১৮ সালে বিস্ফোরকদ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় মামলা রয়েছে। মাহবুবুর রশিদ কয়েক লাখ টাকা আত্মসাতসহ নানা অনিয়মের কারণে পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজ থেকে সাময়িক বরখাস্ত অবস্থায় সব তথ্য গোপন রেখে টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন বলেও অভিযোগ করা হয়।
এ ব্যাপারে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান সবুজ বলেন, এইসব নিয়ে কথা বলতে চাই না। তারা তদন্ত কমিটি নিয়ে আসুক। নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।