ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে তিস্তার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Nadigram
April 14, 2024 7:17 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ১৩এপ্রিল সকাল ১১ঃ৩০ঘটিকায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ক্রোসবাধ সংলগ্ন স্থানে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ মৌজার বিজলীর বাজার খামার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ও মোছাঃ শাহানাজ বেগমের দম্পতির কনিষ্ঠ পুত্র। স্থানীয়দের কাছ থেকে জানা যায়,শনিবার সকাল ১১ঃ৩০ঘটিকায় দিকে সোহাগ তাদের পরিবারের অন্য সদস্যরা সহ নদীতে গোসল করতে নামেন। অসাবধানতায় সোহাগ গভীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পানিতে ডুবে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজার চেষ্টা চালায়। এরপরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরি দল এসে সোহাগকে দুপুর তিনটার দিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয়রা আরও জানান বাঁধের নিকটবর্তী স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করার ফলে ভৌতিক গভীরতার সৃষ্টি হয়েছে। গোসল করতে গিয়ে অসাবধানতা বশত গভীর গর্তে পরে গিয়ে আর উঠে আসতে না পারায় সোহাগের মৃত্যু হয়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে সোহাগ নামের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।