ঢাকাThursday , 18 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পাঁচ বছরের নাতিকে গলাকেটে হত্যা: নানা গ্রেফতার

Nadigram
April 18, 2024 9:38 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়া সদরের শশীবদনী হিন্দুপাড়ায় বন্ধন সরকার(৫) নামে এক শিশুকে গলাকেটে হত্যা করেছে তার নানা। এ ঘটনায় নিহতের নানা সুকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া গ্রামের সুকুমার দাস তার পাঁচ বছর নাতি বন্ধুকে গলাকেটে হত্য করে।
নিহত বন্ধন সরকার বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকার রবি দাস এর ছেলে। এ ঘটনায় নিহত বন্ধনের নানা সুকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুকুমার দাস বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাস এর ছেলে। তিনি এলএলবি শেষ বর্ষে পড়াশোনা করতো এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(অপারেশন)
ফাইম উদ্দিন।
স্হানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হতে ওই এলাকায় হরিবাসর হয়। এ উপলক্ষে শিশু বন্ধন সরকার তার মায়ের সাথে নানার বাড়িতে আসে।আজ সলালে কাঁচি দেয়ে গলাকেটে হত্যা করেছে তার নানা সুকুমার দাস। সুকুমার পালিয়ে না গিয়ে ওই ঘরের মধ্যেই লুকিয়ে ছিল। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। স্হানীয়রা কেউ কেউ বলছেন, সুকুমারের মোবাইল ফোন নেওয়ার কারণে আবার কেউ বলছেন কোনো এক দ্বন্দ্বের কারণে শিশু বন্ধনকে করা হয়েছে। তবে অনেকেই সুকুমারকে মামসিক ভারসাম্যহীন বানাতে চেষ্টা করছে।কিন্তু সুকুমার কালকেও হরিবাসরে সারদিন প্রসাদ বিতরণ করছে।
নিহত বন্ধনের মা কান্নরত অবস্থায় বলেম,এক সাথেই আমরা হরিবাসরে আসছিলাম,আজ হরিবাসর শেষে বাড়িতে যাওয়ার কথা ছিল। হরিবাসরে বসে থাকা অবস্থায় শুনি বন্ধনকে তার নানা সুকুমার গলাকেটে হত্যা করেছে।

ইন্সপেক্টার ফাইম উদ্দিন এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্হলে পৌঁছে অভিযুক্ত সুকুমার দাসকে গ্রেফতার করেছি।তবে নিহতের মরদেহ তাদের পরিবার হাসপাতালে নিয়েছে। সেখান থেকে লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যকান্ড কি কারণে ঘটেছে এমনও জানতে পারিনি। আমরা তদন্ত করে শীঘ্রই এ ব্যাপারে জানাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।