ঢাকাThursday , 18 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন

Nadigram
April 18, 2024 9:41 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর বিএনপি।বৃহস্পতিবার দুপুরে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।