ঢাকাFriday , 19 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার-০৫

Nadigram
April 19, 2024 9:17 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার গাবতলী উপজেলায় স্বামীকে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ এপ্রিল (শুক্রবার) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাব্বি, আব্দুল অহেদ, হৃদয়, নুর আলম ওরফে নিশাদ ও কাউছার। সবাই মহিষাবান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার(১৮ এপ্রিল)বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকার এক গৃহবধূ তার ইজিবাইকচালক স্বামীকে নিয়ে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের দিকে ফেরার পথে মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় অভিযুক্তরা তাদের ইজিবাইক ঘিরে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে পতিত এক জমির মধ্যে নিয়ে স্বামীকে আটকে রেখে অভিযুক্তরা ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে থানায় ধর্ষণ মামলা করেন।
পরে ভোররাতে গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।