ঢাকাWednesday , 15 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক

Nadigram
May 15, 2024 8:35 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
রংপুরের মিঠাপুকুরে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের লোকজন সহ স্থানীয়রা। মঙ্গলবার (১৪ -মে) বিকালে মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট পশ্চিম গেনারপাড়া গ্রামের একটি আমবাগানে এই ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, রাতে গণমাধ্যমে জানান, মঙ্গলবার ১৪-মে বিকালে শিশুটি তার নিজ বাড়ির পাশে খেলছিল। এসময় প্রতিবেশী ওয়ারেস মিয়ার পুত্র রাফি মিয়া (১৪) নামে এক শিশুকিশোর কৌশলে ছয় বছরের ওই শিশুটিকে বাড়ির পশ্চিম পাশের একটি আম বাগানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখতে পারেন, শিশুটির বিশেষ অঙ্গে রক্তক্ষরণ হচ্ছে, পরে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে নিজ বাড়িতে আটক করেন।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সংঘাতে জড়িত শিশুকে আটক করা হয়েছে। শিশু ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।