ঢাকাSaturday , 18 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

Nadigram
May 18, 2024 9:49 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরোধান, চাল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলার মেঘাই খাদ্যগুদামে এবছরের ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও সোহরাব হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আরাফাত হোসেন, গুদাম কর্মকর্তা পলাশ কুমার সূত্রধর, মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ৮১৯ মেট্রিক টন ধান, ১ হাজার ২৬৫ মেট্রিক টন সিদ্ধ চাউল, ২৮ মেট্রিক টন আতপ চাউল এবং ৩৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।