শাহাজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,বগুড়ার শিবগঞ্জে নির্বাচনী সহিংসতায় মটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।গত শুক্রবার রাতে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর বন্দরে এ ঘটনা ঘটে। এতে ভাইয়েরপুকুর বাজারে অবস্থিত মটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিস আগুনে পুড়ে যায়। অফিসে থাকা চেয়ারও ভাংচুর করা হয়।নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে গত শনিবার রাতে ৩৯জনের নাম উল্লেখ করে ও ১০-১৫জন অজ্ঞাতনামার বিরুদ্ধে অভিযোগ করেছে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ রিজু। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বাজার এলাকায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আনারস প্রতীকের সমর্থক ও মটর সাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মটর সাইকেল প্রতীকের অফিসে প্রতিপক্ষরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মটর সাইকেল প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ রিজু বলেন, আমার সমর্থন দেখে এবং পরাজয়ের শংকায় প্রতিপক্ষরা আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। আতংক ছড়িয়ে ও ভয়-ভীতি দেখিয়ে কোন লাভ হবেনা। আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের নেতৃত্বে আমার অফিস ভাংচুর করা হয়েছে। আটমূল ইউপি চেয়ারম্যান আনারসের সমর্থক বেলাল হোসেন বলেন, মটরসাইকেল প্রতীকের সমর্থকরা নিজেদের অফিসে নিজেরাই ভাংচুর ও অগ্নিসংযোগ করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।শিবগঞ্জ থানার এসআই আইনুল বলেন, অপ্রীতকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।এবিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

