ঢাকাTuesday , 21 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অনুষ্ঠিত হয়েছে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Nadigram
May 21, 2024 12:00 am
Link Copied!

 তাজুল ইসলাম:রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সোমবার দুপুরে শহরের শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চূড়ান্ত পর্বে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ (আরডিএ) অংশগ্রহণ করে আরডিএ স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। সেইসঙ্গে একই প্রতিষ্ঠানের ছাত্রী মোছা. ফাতেমা তাসনিম আফিয়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। এতে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।বির্তকের বিষয় ছিল ‘প্রতিরোধ নয়, দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’। প্রতিযোগিতায় বিজয়ী দলে অংশগ্রহণ করেন মোছা. ফাতেমা তাসনিম আফিয়া  (দলনেতা), শাহরিয়ার সাঈম, মুশফিকা রহমান এবং রানার্স আপ দলে  সমৃদ্ধি কর্মকার (দলনেতা), মৌমিতা চৌহান ও শৈলী মোহন্ত অংশ নেন।বিচারকের দায়িত্ব পালন করেন- সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নুরুল ইসলাম জিন্নাহ, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সাইফুল ইসলাম, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক আবু সাঈদ ও উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সেলিম উদ্দিন।
বির্তক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক তারিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারি পরিচালক রুকুনুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আইয়ুব আলী, গোলাম মোস্তফা ও সদস্য আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী. মৌসুমী তাম্বুলী ও রামকৃষ্ণ মোহন্ত। এরপর অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে শিকক্ষ সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।