ঢাকাSaturday , 8 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করলেন ইউএনও সুমন জিহাদী

Nadigram
June 8, 2024 7:13 pm
Link Copied!

 তাজুল ইসলাম শেরপুর,বগুড়া

স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অদ্য ৮ জুন দুপুর ১২ ঘটিকায় সহকারি কমিশনার ভূমির কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সহকারী কমিশনার ভূমি এস,এম রেজাউল করিমের সঞ্চালনায় এক আলোচনা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর থানা সেকেন্ড অফিসার ইনচার্জ জনাব রবিউল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুল হক ও সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গৌর দাস রায় ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবন্দগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ ,গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা মোঃ তবিবর রহমান , খানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার হোসেন পিয়ার মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ।উপস্থিত ছিলেন উলিপুর আমেরিয়া সমতুল্ল্যা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই ।এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদি তার বক্তব্যে বলেন, পূর্বে এনালগ নামজারি প্রচলিত ছিল এতে জনগণের ভোগান্তি হতো কিন্তু এখন নামজারি করতে হয় অনলাইনে, আমরা জনগণের দুর্ভোগ কমাতে আটাশ কার্য দিবসের মধ্যে একটি নামজারি প্রস্তুত করে জনগণের হাতে তুলে দেই ।সরকারের স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগান কে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভূমি সংক্রান্ত সকল জটিলতা দূর করে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভূমি সেবা দিতে আমার উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।