তাজুল ইসলাম শেরপুর বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান , শেরপুর উপজেলা সরকারি প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন,প্রকল্প কর্মকর্তা মোছাঃ শিউলি খাতুন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের সহায়তায় সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে কাজ চলছে,তারই ধারাবাহিকতায় আমরা শেরপুরে কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে ভূমিহীনদেরকে দুই শতাংশ জমি সহ বাড়ি নির্মাণ করে ভূমি হীনদের হস্তান্তর করছি। সেই লক্ষ্যে জরিপে আজ থেকে ভূমিহীন ও গৃহহীন না থাকায় শেরপুর উপজেলা কে ভূমিহীন ও গৃহীনমুক্ত ঘোষণা করছি উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ সহ শেরপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

