ঢাকাFriday , 28 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দকে  সংবর্ধনা ও মরণোত্তর সন্মাননা দিলেন প্রতিমন্ত্রী পলক

Nadigram
June 28, 2024 10:19 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের ২৩১ জন প্রবীণ  নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ৬৩জন কে মরণোত্তর সন্মননা ক্রেস প্রদান করা হয়েছে।

সিংড়া  উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রীর উদ্যোগে শুক্রবার (২৮ জুন) বিকাল ৪ টায় সিংড়া সরকারী গোডাউন চত্বরে এসব প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে ৭৫ জন নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুত্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খাঁন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।