ঢাকাThursday , 1 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে বাংলাদেশ তৃণমুল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মতবিনিময় সভা ও ফল উৎসব এবং সংবর্ধনা

Nadigram
August 1, 2024 10:05 am
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে শরীয়তপুরে মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচী উদ্বোধন, ফল উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) বিকালে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় শরীয়তপুর জেলা বিটিএসএফ এর অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিটিএসএফ এর মহাসচিব মো. আল-আমিন শাওন।
শরীয়তপুর জেলা বিটিএসএফ এর সভাপতি মোঃ ওবায়েদুর রহমান সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিটিএসএফ এর ভাইস-চেয়ারম্যান বি এম মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াদুদ সরদার, শরীয়তপুর জেলা বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সামসুল হক আকন, বিটিএসএফ এর যুগ্ম মহাসচিব মো. মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ এর ধর্ম বিষয়ক সম্পাদক হানিফ মাল, প্রকাশনা সম্পাদক সোহাগ সরদার,
শরীয়তপুর জেলা বিটিএসএফ এর সহ-সভাপতি বাবুল চন্দ্র, দপ্তর সম্পাদক রুবেল মোল্লা, সদস্য সোহেল রানা লিটন, সদস্য মো. আকরাম মোল্লা সহ বিটিএসএফ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শরীয়তপুরের কৃতি সন্তান বি এম মকবুল হোসেন
বিটিএসএফ এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।