ঢাকাFriday , 9 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরের রুদ্রকরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Nadigram
August 9, 2024 7:36 am
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:

বতর্মান পরিস্থিতি নিয়ে আলোচনা সভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট ২০২৪) সন্ধ্যায় রুদ্রকরের আমিনবাজার-মাকসাহার এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম বলেন, এতো অন্যায় অত্যাচার, খুন, গুম করেছে, এতো লুটপাট করেছে; তাই পাপের ভার আল্লাহ সহ্য করতে পারে নাই। তাই এতো ঘৃণ্যভাবে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা যারা শরীয়তপুরে রাজনীতি করি সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ জনকল্যাণের জন্য রাজনীতি করি। গত ১৬ বছর স্বৈরশাসকের কারণে স্বাধীনভাবে আমরা কথা বলতে ও চলতে পারি নাই। এখন নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। তাই আমরা সঠিক ভাবে চলে দলের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলকে আরও এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আমরা লড়াই করেছি। এদেশের জনগণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের থেকে বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে৷ তাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে। আর বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলকে আরও এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।

স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেম্বার রব ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাংবাদিক শেখ খলিলুর রহমান, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, পৌরসভা বিএনপি নেতা সুমন খান, বিএনপি নেতা খোকন মোল্লা, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, যুবদল নেতা সুলতান পাহাড়, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, জেলা ছাত্রদল নেতা ইমাম মোল্লা, দলের স্থানীয় নেতা সোরাব সরদার, আল-আমিন সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।