আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধি:
আওয়ামীলীগ ও শেখ হাসিনার পতনে শরীয়তপুর জেলা যুবদলের
উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) বিকালে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।এতে জেলা, উপজেলা ও পৌরসভার যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও শত শত সাধারন জনতা অংশগ্রহণ করেন।মিছিলে নেতৃত্ব দেন, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লা ও সাংগঠনিক জুয়েল মাদবর।যুবদল নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো জেলা শহর।দলীয় নেতাকর্মীদের দাবী শরীয়তপুরে যুবদলের ইতিহাসের সর্বকালের সেরা মিছিল হয়েছে এটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

