ঢাকাSunday , 11 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সেনা সদস্যদের সহযোগীতায় শুরু হয়েছে নন্দীগ্রাম থানা পুলিশের কার্যক্রম

Nadigram
August 11, 2024 7:26 am
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টার:

আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে পুলিশের ওপর হামলা, থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে কর্মবিরতিতে যায় সারা দেশের সকল থানার পুলিশ সদস্যরা। অবশেষে প্রায় ৫ দিন পর শনিবার (১০ আগস্ট) সকাল থেকেই শুরু হয়েছে।

সেনাবাহিনীর সহায়তায় নন্দীগ্রাম থানা পুলিশের সকল কার্যক্রম। জনমনে আতঙ্ক কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। থানা পুলিশ জানায় সেনাবাহিনীর সহায়তায় আমরা থানার সকল কার্যক্রম শুরু করেছি। জনসাধারণরা তাদের সমস্যা নিয়ে থানাতে আসছে আমরা সেগুলো দেখছি এবং আমাদের একদল টিম সব সময় মাঠে টহল দিচ্ছে বলে জানান তারা। রয়েছে ১ প্লাাটুন সেনাবাহিনীর সদস‍্য, আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে তারা। সেনা সদস্যদের টহল ও থানা পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। রাস্তা ঘাট, হাট বাজারে লোক সমাগম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

অপর দিকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ও মন্দিরে কোথাও কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে মাঠে রয়েছে বিএনপি সহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা। যাচ্ছেন মন্দিরে মন্দিরে নিচ্ছেন সার্বিক খোঁজ খবর, আশ্বাস দিচ্ছেন তাদের পাশে সব সময় রয়েছে। তারা বলছেন আপনাদের কোন ভয় নেই আমরা আপনাদেরই ভাই, আপনাদের জানমালের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করেছে বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সাক্ষাৎকালে প্রশাসনকে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির সকল নেতাকর্মীরা মাঠে রয়েছি। যেকোনো অপশক্তিকে মোকাবেলা করতে সদা প্রস্তুত। দেশে বসবাসরত সংখ্যালঘু, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, ঘর বাড়ি রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন ভাংচুর করতে না পারে এজন্য আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ তাই আমাদের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আপনারা নির্দ্বিধায় থানার প্রশাসনিক সকল কার্যক্রম চালিয়ে যান।

জানতে চাইলে বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন বলেন, দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন, কোন হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর কেউ যেন আঘাত করতে না পারে, তাদের জানমালের ক্ষতি করার সাহস না করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোর নজরদারি রাখতে হবে, এজন্য আমাদের নেতাকর্মীরা সব সময় সজাগ রয়েছে। এছাড়াও নন্দীগ্রামের মানুষকে শান্ত থাকার জন্য এবং কেউ যেন কোন প্রকার অগ্নিসংযোগ, অপ্রীতিকর ঘটনা না ঘটায় এর জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয়েছ যা পুরো নন্দীগ্রাম উপজেলা জুড়ে দিনব্যাপী প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আজমগীর হোসেন আজম এই প্রতিনিধিকে জানান, আমরা সেনা সদস্যদের সহায়তায় থানার সকল কার্যক্রম শুরু করেছি। আমাদের একদল পুলিশী টিম মাঠে টহল দিচ্ছে। নন্দীগ্রামের কোথাও জেনো কোন দাঙ্গা হাঙ্গা না বাঁধে এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য নন্দীগ্রাম থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।