ঢাকাMonday , 12 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় চৌগ্রাম উইনিয়নের সাবেক মেম্বার মাহাবুব আলমের মৃত্যু

Nadigram
August 12, 2024 7:43 am
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় চৌগ্রাম উইনিয়নের সাবেক মেম্বার মাহাবুব আলম বুলবুল (৪৭) নিহত হয়েছে। (১১ আগস্ট) রবিবার বেলা ৩টায় বগুড়া নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ডে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এদূর্ঘটনায় আরোও গুরুত্বর আহত হয় তার সহধর্মিণী। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাহবুব আলম বুলবুলের বাড়ি সিংড়া থানার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের আজাহার আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়ার উদ্দেশ্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয়েছিলেন মাহাবুব আলম বুলবুল ও তার স্ত্রী। রনবাঘা বাজারে এসে পৌছিলে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবেক মেম্বার মাহাবুব আলম বুলবুলের, এতে গুরুত্বর আহত হয় তার স্ত্রী, গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার তাকে করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে কোন অভিযোগ না পাওয়ায় পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গিয়ে পারিবারিক ভাবে দাফন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।