ঢাকাMonday , 12 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সমন্বয়কদের নাম ভাঙিয়ে দই-মিষ্টি নেওয়া নিয়ে বিতর্ক, বগুড়ায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Nadigram
August 12, 2024 1:02 pm
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ভাঙিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দই ও মিষ্টি নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের জেরে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের দুই পক্ষ। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে যেকোনো ধরনের অপকর্ম রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে ও বিকেলে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়। দুই পক্ষই একে অপরকে ‘ভুয়া সমন্বয়ক’ বলে দাবি করে।এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে শহরের একটি প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ভাঙিয়ে বিনা মূল্যে দই-মিষ্টি নেওয়া–সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা দুজনকে ডেকে নিয়ে দই-মিষ্টির মূল্য পরিশোধ করতে বাধ্য করছেন কয়েকজন শিক্ষার্থী। এরপর দুপুরে ও বিকেলে দুই পক্ষ সংবাদ সম্মেলন করে।

বিকেল চারটায় সাতমাথায় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বগুড়া আদালতের আইনজীবী ইজাজ আল ওয়াসী। জনগণের বিজয়কে ম্লান করতে অশুভ তৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বঘোষিত সমন্বয়ক পরিচয়ে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চলছে চাঁদাবাজি ও প্রতারণা। কথিত এই সমন্বয়কেরা বগুড়ার এশিয়া সুইটমিটের মালিককে ফোন করে কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ভাঙিয়ে ৩০ সরা দই ও ১০ কেজি মিষ্টি নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনাম নষ্ট করার এই তৎপরতার খবর ফাঁস হলে সাকিব খান নামের এক কথিত সমন্বয়ককে বগুড়ার শিক্ষার্থীরা আটক করে গতকাল শনিবার সন্ধ্যায় এশিয়া সুইটমিটে নিয়ে দই-মিষ্টির মূল্য পরিশোধ করার পর ভুল স্বীকার করলে ছেড়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।