ঢাকাThursday , 15 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে গণ অভ্যূস্থানে নিহত সকল শহীদের স্মরণে ও সহযোদ্ধাদের সম্মানে ছাত্র-জনতার গণসমাবেশ 

Nadigram
August 15, 2024 6:58 pm
Link Copied!

মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জে ফ্যাসিস্ট সরকারের পতন ও ছাত্র জনতার গণ অভ্যূস্থানে সকল শহীদের স্মরণে ও সহযোদ্ধাদের সম্মানে ছাত্র-জনতার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪’আগষ্ট বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ও বাগবাটি ইউনিয়ন ছাত্রজনতার আয়োজনে হরিণা পিপুল বাড়ীয়া বাজারস্থ স্বাধীনতা মুক্তমঞ্ছে অনুষ্ঠিত গণ সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি রেজাউর রহমান দুদু খান।শুরুতেই আন্দোলনে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে গণ সমাবেশে বক্তারা বলেন,”ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে। এ লড়াইয়ে অসংখ্য ছাত্র-জনতা শহীদী আত্মদান করেছে। আমরা শহীদদের আত্মদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনগণের এ সংগ্রামী বিজয়কে আমরা কোনো ভাবেই নস্যাৎ হতে দিতে পারি না। আমরা শহীদদের রক্তের নামে শপথ পড়ছি, শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করবো। জনগণের জানমালের জন্য হুমকিস্বরূপ এমন সকল ধরণের কার্যকলাপ প্রতিরোধ করা হবে।  ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠন করেছি। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা আজ রাস্তায় যানজট নিরশনে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে। বাজার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিস্কার করতে পরিছন্নতা অভিযান চালাচ্ছে।”এছাড়াও সমাবেশ থেকে বক্তারা যেকোন ধরনের সাম্প্রদায়িক হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস জানমালের ক্ষতি করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়।এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুস সবুর ও আলী আকবরের সঞ্চালনায় গণ সমাবেশে ছাত্র-জনতা সহ সকল শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।