ঢাকাFriday , 16 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Nadigram
August 16, 2024 11:12 pm
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন, শহীদ জিয়াউর রহমান পরিবারের সুস্থতা কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থদের সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (১৬ আগস্ট) বাদ আসর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।