নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিকালে এক আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়।উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিকালে উপজেলা বিএনপির কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বাসস্ট্যান্ড এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বিএনপি নেতা মাসুদ রানা মজিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, মতিউর রহমান মুসা, সদস্য মুনিরুজ্জামান, কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।পরে নিউ মডেল ক্লিনিকে রক্তদান কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুসহ ৬জন রক্তদান করেন।

