ঢাকাSaturday , 31 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গণপিটুনিতে এক চাঁদাবাজ নিহত

Nadigram
August 31, 2024 7:43 pm
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর গনপিটুনিতে রাকিব (২৪) নামের এক চাঁদাবাজ যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মলঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব (২৪) কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০/১২ জনের সদস্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঐ গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা দাবি করতে যায়। সে সময় চাঁদাবাজ রাকিব বাড়ীর এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসির হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গনপিটুনিতে নিহত হয় রাকিব।

তিনি আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তে জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।