মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, মাদক ও চুরিসহ ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সুলতান। সে উপজেলার ডোমনপুকুর গ্রামের দেওয়ানপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র।
গতকাল ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাজাহানপুরের বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি অস্ত্র, সাতটি মাদক ও তিনটি চুরির মামলা রয়েছে।সে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ করে গোপনে ঘোরাফেরা করতো।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

