মীর তানভীর ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর উপজেলার আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম’র সভাপতিত্বে সরিষা,গম,ভুট্টা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর,খেসারী,অরহর’র বীজ ও সার বিতরণ করেন। উক্ত বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিন আক্তার ( ভারপ্রাপ্ত) কাজিপুর, সিরাজগঞ্জ। উল্লেখ্য, কাজিপুর উপজেলার সকল ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রবি ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৭৭৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন পর্যায়ক্রমে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের কৃষকসহ কৃষি অফিসের কর্মচারী।

