ঢাকাSunday , 10 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Nadigram
November 10, 2024 9:37 am
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ
 বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের (বিটিএসএফ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, কমিটি পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ই নভেম্বর ২০২৪) রাজধানীর সেগুনবাগিচার ধানসিড়ি রেষ্টুরেন্টে এই আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ এর চেয়ারম্যান কায়সার হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ এর উপদেষ্টা ও দৈনিক বার্তাপ্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনির হোসেন কাজী, মতবিনিময় সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ এর কো- চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং সংঘঠক এডভোকেট শাহিদা রহমান রিংকু, অনুষ্ঠান পরিচালনা করেন বিটিএসএফ মহাসচিব মো: আল আমিন শাওন ওবিটিএসএফের যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন অনুষ্ঠানের শুরুতে বিটিএসএফ এর চেয়ারম্যান কায়সার হাসান কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন এবং উপস্থিত ছিলেন বিটিএসএফের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

সভায় বক্তারা বলেন , বর্তমান সময়ে সাংবাদিকদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এত ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে, সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে গিয়ে দেশের প্রভাবশালী দূর্ণীতিবাজ মহলের টার্গেট হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিককে মিথ্যা মামলার কবলে পড়ে হয়রানি জেল জুলুম সহ্য করতে হচ্ছে।

এমনকি অপশক্তির কালো হাতের থাবায় অনেক সাংবাদিকের জীবন ও চলে গিয়েছে। এক্ষেত্রে সাংবাদিকরা যাতে সত্য ঘটনা জনগনের কাছে তুলে ধরতে গিয়ে কুচক্রী প্রভাবশালীমহলের টার্গেটে পড়ে ভবিষ্যতে অন্যায়ভাবে মামলা জেল জুলুমের স্বীকার আর না হয় সে ব্যাপারে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

এসময় আলোচনা এবং মতবিনিময় সভার পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ যাদু দেখানো , গান পরিবেশন করে ও কেক কেটে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে রাখেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।