শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুর থানাধীন আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া মসজিদের গলি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শামিম আহম্মেদ (৩০)কে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আটক কৃত শামীম ওই এলাকার নূরুল ইসলামের ছেলে।১২নভেম্বর (মঙ্গলবার) মধ্যে রাতে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া মসজিদের গলি এলাকায় শামিম আহম্মেদের বসত বাড়ীর নিজ কক্ষের ভিতরে হেফাজতে হইতে ০১ (এক)টি রাম দা, ০১ (এক) টি ছোট চাকু, একটি VIVO স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরে যৌথ বাহিনী আটককৃত শামিম আহম্মেদ কে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয় ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

