মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল মারকাজ আব্দুস শাকুর নুরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিম খানার উদ্দ্যেগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেন।
সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক।
অধ্যক্ষ মহাস্থান শাহ্ সুলতান বলখী (রহঃ) মাদ্রাসা ও চেয়ারম্যান সিটি আইডিয়ার মাদ্রাসা বগুড়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদাৎ হোসেন
চেয়ারম্যান ন্যাশনাল সীডস কোঃ লিঃ ও শিল্পপতি শাজাহানপুর বগুড়া।
শাহাদাৎ হোসেন তাফসিরুল কোরআন মাহফিলের সকল উপস্থিতিদের কাছে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও জনাব তারেক জিয়ার জন্য দোয়া চেয়েছেন। সেই সাথে চেয়ারপার্সনের উপদেষ্টা,কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়ার সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব হেলালুজ্জামান তালুকদার (লালু) সাহেবের জন্যও দোয়া চেয়েছেন।
প্রধান অতিথি,প্রধান বক্তা সহ মাদ্রাসা কমিটি ও কোরআন মাহফিল আয়োজক কমিটির সকলে মিলে মাদ্রাসা একজন হাফেজ ছেলেকে পাগড়ী পড়িয়ে দেন।
প্রধান অতিথি মাহফিলের সকলের সামনে সারাজীবন ইসলামের কাজে পাশে থেকে সহযোগিতা করার জন্য ঘোষণা দেন।

