ঢাকাWednesday , 27 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আট বছর পর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Nadigram
November 27, 2024 9:59 pm
Link Copied!

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রবিন শেখকে দীর্ঘ আট বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১২। দীর্ঘ সময় পলাতক থাকার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর থানার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ জানায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ বকেয়া টাকা তোলার জন্য উল্লাপাড়ায় যান। রাত ১০টা পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিমের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে ২০১৬ সালের ৭ জুন উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত রবিন শেখ সহ তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

র‌্যাব-১২ এর অধিনায়ক মো. কামরুজ্জামানের দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে রবিন শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রবিন শেখ (২৬), সিরাজগঞ্জ সদর থানার মাহমুদপুর এলাকার ২ নম্বর গলির বাসিন্দা এবং মো. ফরহাদ শেখের ছেলে। গ্রেফতারের পরে রবিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছে।

[বিঃ দ্রঃ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা জানিয়ে র‍্যাব-১২ আসামির ছবি দেয়নি ৷ তাই র‍্যাব এর সদর দপ্তর এর মেইন ফটক এর ছবি যুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।