ঢাকাSaturday , 30 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ডাচ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Nadigram
November 30, 2024 4:16 pm
Link Copied!

মোঃ মেহেদী হাসান নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গত ৩০ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক শতায়ু আটচালায় ১৫০জন গরিব অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুজ্জামান খান চৌধুরী(বাদশা)।আখতারুজ্জামান খান চৌধুরী(মুকুলের) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের সভাপতি ওয়াজিফা বেগম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাটিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান খান চৌধুরী(জাহাঙ্গীর),আবেদুর রহমান খান চৌধুরী(অ্যাপোলো),গোলাম কিবরিয়া খান চৌধুরী(জুয়েল),মাহাবুর রহমান খান চৌধুরী,মিনারুল ইসলাম পল্লব,আকরাম হোসেন(তারা)সহ আরও অনেকে।বিগত বছরের ন্যায় এবারও ভাটরা গ্রামের বিভিন্ন পাড়া,পাশ্ববর্তী নাগড়া,খরনা,দোপুকুড়িয়া,ঝিনা,তারাটিয়া,কচুগাড়ী সহ বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করেন ডাচ সংঘ।নেদারল্যান্ড ও বাংলাদেশের যৌথ অর্থায়নে ২০১২ সাল থেকে পরিচালিত এই সংঘ গ্রামীণ অসহায় মহিলাদের ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তা হিসেবে সাবলম্বীকরনে উল্লেখযোগ্য কাজ করে আসছে।

সংঘটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানান,”আমরা এলাকায় দারিদ্রতা দূরীকরণ ও সাবলম্বীকরন বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি।আমরা চাই সকলের প্রচেষ্টায় এ সংঘটি এগিয়ে যাক,আমরাও যেন সর্বদা সর্বোচ্চ সুবিধাবঞ্চিতদের পাশে দাড়াতে পারি।”

প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত অসহায় মানুষজন।এই কার্যক্রম অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।