ঢাকাMonday , 2 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম পানির নিচে থাকা পাথরের দুর্গামূর্তির অংশ উদ্ধার

Nadigram
December 2, 2024 5:32 pm
Link Copied!

আরাফাত হোসেন নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার নন্দীগ্রামে পানির নিচে থাকা সাড়ে সাত কেজি ওজনের পাথরের দুর্গামূর্তির অংশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের আব্দুস সামাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় জেলেরা পানির নিচে থাকা ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুর্গামূর্তির অংশ পায়। পরে তা পুকুর থেকে উত্তোলন করে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তারপর থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখানে থেকে ওই মূর্তির অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ‘দুর্গামূর্তির অংশটি উদ্ধারের পর থানায় একটি জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুর্গামূর্তির অংশটি কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।