ঢাকাTuesday , 3 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পরীক্ষামূলক জিরা চাষ

Nadigram
December 3, 2024 4:57 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের মাটিতে প্রথমবারের মত ব্যক্তিগত উদ্যোগে জিরা চাষ শুরু করেছেন এই জেলার কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত, বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামারের উদ্যোক্তা মাহবুবুল ইসলাম পলাশ।

জিরা একটা অত্যন্ত জনপ্রিয় মসলা। নাতিশীতোষ্ণ এবং শুষ্ক আবহাওয়া জিরা চাষের জন্য উপযোগী বিধায় বাংলাদেশে শীতকালে জিরা চাষ সম্ভব। সঠিক পরিচর্যায় সহজেই হেক্টরপ্রতি ৬০০ থেকে ৮০০ কেজি জিরার ফলন পাওয়া সম্ভব। সুনিষ্কাশিত উর্বর, গভীর এবং বেলে দোঁআশ মাটি জিরা চাষের জন্যে উত্তম। মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বিস্তর গবেষণার মাধ্যমে কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার সম্ভব হয়েছে।

বাজার ভদ্রঘাট এলাকায় নিজ খামারের ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে বারি ১ জাতের জিরা চাষের জন্য ইতিমধ্যে ৪০০ গ্রাম জিরা রোপন করেছেন। প্রায় ৯০-১১০ দিন সময়ের মধ্যে জিরা মারাই করার উপযুক্ত হবে। সফলতা পেলে চাষের পরিধি বাড়াবেন বলে জানান তিনি।

ইতিমধ্যে মসলা গবেষণা কেন্দ্রের সহযোগিতায় বগুড়া, নওগা ও ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে জিরা চাষ শুরু হয়েছে, তবে বাণিজ্যিকভাবে এখনও বাজারে আসেনি। দেশে যে পরিমাণ জিরার চাহিদা তার পুরোটাই আমদানি করতে হয়। জিরা চাষে সফলতা আসলে আমদানি নির্ভরতা অনেকাংশে কমবে বলে আশা করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।