ঢাকাSunday , 22 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে প্রতিবন্ধীর ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই

Nadigram
December 22, 2024 9:54 am
Link Copied!

রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ

মানুষ কতটা অমানবিক হলে প্রতিবন্ধী জাহাঙ্গীর মোল্ল্যার ব্যাটারী চালিত ভ্যানটি ছিনতাই করতে পারে। এখন কি হবে? উপায় কি। মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নং নম্বর ওয়ার্ডের মীরগাং গ্রামের জাহাঙ্গীর আলম (শারিরিক প্রতিবন্ধী)। পিতা মৃতঃ জুব্বার মোল্ল্যা। পরিবারে সদস্যা ৪ জন। খুব গরীব,পরিবারে আয়ের তেমন কেউ নাই। তাই বাধ্য হয়ে জাহাঙ্গীর মোল্ল্যা ভ্যান চালিয়ে পারিবারিক আয় করার চিন্তা করলে স্থানীয় মানুষ ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতায় একটি মটর চালিত ভ্যান ক্রয় করে। সেই ভ্যানটি চালিয়ে ভালই আয় করছিলো জাহাঙ্গীর মোল্ল্যা। পরিবারটাও ভাল চলছিলো।

উল্লেখ্য জাহাঙ্গীর আলমের স্ত্রী জয়নুব বেগম ও বাক প্রতিবন্ধী প্রায় এক বছর আগে রান্না করতে যেয়ে আগুনে পুড়ে শরীরের তিন ভাগের একাংশ পুড়ে যায়,তখনি স্থানীয় মানুষের সাহায্য সহযোগীতায় চিকিৎসা হয়ে কিছুটা ভাল হয়ে যায়,তবুও পুরাপুরি সুস্থ নয়,বুকের একটি স্থন নেই। চিকিৎসা পরবর্তী জাহাঙ্গীর মোল্ল্যার স্ত্রী জয়নুব বেগম গর্ভবতী হওয়া পরবর্তী একটি সন্তানের জন্ম হয়। সন্তান জন্ম হলে আবার দেখা দেয় দুধের সমস্যা। জাহাঙ্গীর মোল্ল্যার মা বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগীতায় দুধ ক্রয় করে খাওয়াতে থাকে(এখনো চলমান আছে)।

যাই হোক দুংখ কষ্টে চলছিলো,তাদের জীবনযাপন।এত দুংখ কষ্টের মধ্যেও আর একটি নতুন কষ্টের জন্ম হলো। 

গত রবিবার ৮ ই ডিসেম্বর  প্রতিদিনের ন্যায় জাহাঙ্গীর মোল্ল্যা ভ্যানটি নিয়ে সুন্দরবন বাজারে আসে,আসলে তিন জন অচেনা  মানুষ এসে বলে আমরা ডিম নিয়ে আসবো গ্যারেজ বাজার থেকে তুমি চলো তোমাকে ৫০০ টাকা ভাড়া দিবো। জাহাঙ্গীর মোল্ল্যা তখন রাজি হয়ে ডিম আনার উদ্দেশ্য রওনা দেয়,তারপর জেলেখালী  খালেক মাস্টারের বাড়ির পাশে গেলে,(আনুমানিক দুপুর ১২ টার দিকে)। জাহাঙ্গীর মোল্ল্যার হাত- মুখ বেধে পাশে ধান ক্ষেতে ফেলে দিয়ে তারা ভ্যানটি নিয়ে চলে যায়। পরবর্তীতে গ্যারেজ বাজার থেকে আসা লোকজন তাকে ধান ক্ষেত থেকে উদ্ধার করলে,ততক্ষণে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। 

জাহাঙ্গীর মোল্ল্যা বাড়ি গিয়ে স্থানীয় ইউপি মেম্বার, আত্বীয় স্বজনকে বললে,তারা অনেক খোজাখুজির পরে এবং থানায় অজ্ঞাতনামা তিন জনের নামে অভিযোগ করেও  আজও ছিনতাই হওয়া ভ্যানটি  পাওয়া যায়নি।  আয়ের আর কোন পথ না থাকায় ভ্যানটি হারিয়ে জাহাঙ্গীর মোল্ল্যার পরিবার খুবই কষ্টে দিন কাটছে। 

তাই স্বহ্নদয়বান ব্যক্তি (দেশি -প্রবাসী), সরকারী- বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভ্যানটি ক্রয় করতে জাহাঙ্গীর মোল্ল্যা সাহায্য সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।