ঢাকাThursday , 26 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে রাষ্ট্রকাঠমো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুব দলের উদ্যোগে লিফলেট বিতরণ

Nadigram
December 26, 2024 6:43 pm
Link Copied!

রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি: ১৩ই জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি নিয়ে শ্যামনগর উপজেলায় আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

২৪ ডিসেম্বর ২০২৪ সোমবার দিনব্যাপী উপজেলা যুবদলের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহাজান রনি
নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, শ্যামনগর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনোয়ার ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন। লিফলেট বিতরণ শেষে যুবদলের নেতৃবৃন্দ সুন্দরবন প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকদের সাথে করেন। জনাব তারেক রহমান এর ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক, এছাড়া শ্যামনগর উপজেলার
১২টি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।