ঢাকাFriday , 21 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

Nadigram
February 21, 2025 6:39 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ও আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ফ্রি ক্যাম্প পরিচালিত হবে। প্রথম দিনে প্রায় এক হাজার নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।

সিংড়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি বাংলাদেশ পুলিশের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, ফ্রি মেডিকেল ক্যাম্প উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক রুমানা হক রিতা।

আরও উপস্থিত ছিলেন- অত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জুয়েল, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুরাদ হোসেন, পৌর প্রতিনিধি এম এ মালেক রানা, আমিনুল ইসলাম রনি, ইউনিয়ন প্রতিনিধি সজল আলী, মুক্তাদিরুল আলম, মেসবাউল আরাফ, আকরাম হোসেন, রবিউল ইসলাম, আতিকুর রহমান, মমিন প্রমুখ।

বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডা: একেএম নাজমুল ইসলাম, ডা: রাসেল উজ্জামান, ডা: একেএম খায়রুল ইসলামসহ ৭ জন ডাক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।