ঢাকাThursday , 13 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু সম্প্রদায়ের সাথে আছেন বিএনপি

Nadigram
March 13, 2025 8:14 pm
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

গতকাল রোজ বুধবার ১২ই মার্চ নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন এর মুরাদপুর উত্তর পাড়া শ্রী শ্রী রাধা গবিন্দের মন্দির প্রঙ্গণে অষ্ট প্রহর ব্যাপী লিলা কীর্তন অনুষ্ঠিত হয়।

নিজের ভোট নিজে দিবো যাকে খুশি তাকে দিবো, আপনারা কোন দলের কেনা গোলাম নয়। যারা এতোদিন আপনাদের (সনাতন) ধর্মের মানুষকে গোলাম মনে করতো তারা আপনাদের জন্য কি করেছে? নির্বাচনের আগে অনেক অতিথি পাখির আগমন ঘটে পরে তাদের পাওয়া যায় না। আপনারা বিএনপিকে তথা সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন কে সব সময় পেয়েছেন এবং সব সময় পাবেন। আমরা সনাতনীদেরর পাশে সব সময় ছিলাম, আমি সনাতনীদের মাঝেই বসবাস করি। ধর্ম বর্ণ মিলেমিশে আমরা সবাই বাঙ্গালী। সেই সাথে ধানের শীষ প্রতীক এ ভোট চান, তাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে সেই আশায় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে পরিদর্শন করে কথা গুলো বলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামি সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন সরকার।

সেই সময় সভাপতির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নন্দিগ্রাম উপজেলার বিএনপির প্রচার সম্পাদক ও ১নং বুড়ইল ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মশিউর রহমান মশি, ক্রিয়া সম্পাদক জনাব মোঃ আব্দুর রহিম, উপজেলা সেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহবায়ক, সাবেক ছাত্র নেতা জনাব মোঃ মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব মোঃ জুয়েল রানা, ১নং বুড়ইল ইউনিয়ন এর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ মতি বাবু, সাধারণ সম্পাদক জনাব মোঃ আজাহার আলী রাজা, অত্র ওয়ার্ড যুবদল সভাপতি জনাব মোঃ রুহুল আমিন, সেচ্ছাসেবক নেতা জাহিদ হাসান, ছাত্র নেতা মিলন,সোহান ও বিভিন্ন অঙ্গসংগঠন নেতৃবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।