বিশেষ প্রতিনিধি বগুড়াঃ
বগুড়া জেলা, শাজাহানপুর উপজেলা, মাঝিড়া ইউনিয়ন, সাজাপুর উঃ পাড়ার মোঃ মকবুল হোসেন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম বয়স (২৮) মোহিনী/নাবিল জুটমিলে লেবার পদে কর্মরত ছিল।উক্ত জোট মিলের কর্তৃপক্ষ গেফলতির কারণে ভয়াবহ দুর্ঘটনায় আমিনুল আহত হয়েছেন বগুড়া বেসরকারি একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।উল্লেখ্য আহত আমিনুলের দুই হাতের কব্জির নিচের অংশ পুরোটাই থেঁতলে গেছে।তৎক্ষণাৎ খবর পেয়ে আহত আমিনুলকে হাসপাতালে দেখতে ছুটে যান শাহজাহানপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, মাঝিড়া ইউনিয়ন কমিটির সভাপতি সামচু সহ শাজাহানপুর উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।এদিকে আহত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তার চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মিলের কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য মাত্র ২ হাজার টাকা দিয়েছে। কিন্তু পরবর্তীতে জুট মিলের কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করলে চিকিৎসার সংক্রান্ত বিষয়ে তারা আর কোনো খোঁজখবর রাখেনি এখন অব্দি পর্যন্ত।।

